


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালেই বড় সাফল্য পেল সিআইডি। এদিন সকালেই উত্তর২৪ পরগনার অশোকনগরের ৮ নম্বর এলাকায় সিআইডি গ্রেপ্তার করল সন্দেহভাজন এক মহিলাকে।
তদন্তকারীদের মারফত জানা গিয়েছে, ধৃত মহিলার কাছ থেকে ছয়টি আগ্নেঅস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে ওই মহিলার কাছ থেকে। যার মধ্যে রয়েছে চারটি ৭ এমএম এবং ২টি নাইন এমএম। ধৃতের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া গিয়েছে তার ভৃত্তিতে ধৃতের নাম পূজা বিশ্বাস বলে জানা গিয়েছে। অভিযুক্ত হাবড়া এলকায় স্থানীয় বাসিন্দা বলে দাবি তদন্তকারীদের। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে বিহারের মুঙ্গের থেকে ওই মহিলা অস্ত্র নিয়ে এসেছিল। এরপর আজ বাংলাদেশে তা পাচারের আগে সিআইডি টিমের কাছে ধরা পড়ে সে। এই চক্রের নেপথ্যে কারা জড়িত রয়েছে এবং আরও কোথায় কোথায় এই অস্ত্র পাচার করা হত তা জানতে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।