


‘কাহানি’ মে ট্যুইস্ট? বলিউডের জনপ্রিয় ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে থাকছেন না বিদ্যা বালান। তাঁর পরিবর্তে ‘কাহানি ৩’-এর মুখ্য চরিত্রে অভিনয় করবেন ইয়ামি গৌতম। পরিচালক সুজয় ঘোষের এই ছবির প্রি-প্রোডাকশনের কাজও নাকি শুরু হয়েছে। নির্মাতারা নিশ্চিত না করলেও বলিউডে জল্পনা তেমনই। ২০১২ সালে বিদ্যা অভিনীত ‘কাহানি’ বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের কাছেও দারুণ প্রশংসিত হয়েছিল। গল্পের ট্যুইস্ট, অভিনয় আর কলকাতার প্রেক্ষাপট— থ্রিলার ছবির নতুন সংজ্ঞা লিখেছিলেন সুজয়। প্রশংসিত হয় ‘কাহানি ২’ও। এবার সম্পূর্ণ নতুন গল্প নিয়ে ‘কাহানি ৩’ তৈরি করতে চলেছেন পরিচালক। শীঘ্রই শ্যুটিং শুরু হবে। বিদ্যা কী কারণে ছবি থেকে সরলেন, স্পষ্ট নয়। তবে এই ছবি ইয়ামির কেরিয়ারে যে নতুন মোড়, তা বলাই যায়।