


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরপগনা: লিভ ইন পার্টনারকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক তরুনীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গড়িয়ার ফর্তাবাদ এলাকার একটি ফ্ল্যাটে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
পুলিশ মারফত জানা গিয়েছে, মৃতের নাম সার্থক সরকার (২৫)। তাঁর বাড়ি বারাসতে। এই ঘটনায় অভিযুক্ত তরুনী সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা আরও জানান, অভিযুক্ত তরুনীর সঙ্গে ফর্তাবাদের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন যুবক। সেখানেই রাতে অশান্তি বাধে। অশান্তির মধ্যে সার্থকের কাঁধে ধারাল অস্ত্র বসিয়ে দেয় তরুণী। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসকেরা। এই ঘটনায় তরুণীর মাও জড়িত বলে মনে করছে পুলিশ। কী কারণে অশান্তি ও এই খুনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পাশাপাশি তরুণীর মায়ের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।