


দিল্লি, ১৩ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন্স ডের আগের দিন হার হিম করা ঘটনার সাক্ষী থাকল রাজধানী শহর। শুক্রবার ভরদুপুরে হোটেলের জানলা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণীর। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান তিনি। পূর্ব দিল্লির বিশ্বাস নগরের একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। আজ দুপুরে বছর কুড়ির এক তরুণী তার সঙ্গীর সঙ্গে ওই হোটেলে আসেন। হোটেল সূত্রে খবর, আসার পর থেকেইে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। অশান্তি চরমে পৌছালে তরুণীর সঙ্গীটি হোটেল থেকে বেড়িয়ে যান। এর কিছুক্ষণ পরেই দেখা যায় চারতলার জানলা দিয়ে ঝাঁপ দিচ্ছেন তিনি। কিছু বোঝার আগেই চারতলা থেকে ঝাঁপ মারেন তিনি। ঝাঁপ মারলেও রাস্তার উপর রাখা পিচবোর্ডের বাক্সের স্তুপে গিয়ে পরেন তিনি। ফলে প্রাণে বেঁচে যান তরুণী। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, ভ্যালেন্টাইন্স ডে পালন করা নিয়ে ওই তরুণীর সঙ্গে তার সঙ্গীর মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়েছিল। ঝগড়ার জেরে যুবক হোটেল ছেড়ে চলে গেলে রাগের মাথায় তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর অবস্থা এখন স্থিতিশীল।
পুলিস সূত্রে জানানো হয়েছে, তরুণীর সঙ্গে থাকা ওই যুবক উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। রেকর্ড করা হয়েছে তরুণীর বয়ান।