



সামান্থা’র জন্ম ১৯৮৭ সালের ২৮ এপ্রিল। তিনি মূলত তেলুগু ও তামিল সিনেমায় কাজ করেন।

তাঁর চলচ্চিত্র জীবন শুরু হয় ২০১০ সালে। সামান্থার ডেব্যু সিনেমা ‘ভিন্নাইঠান্ডি ভারুভায়া’। যদিও এই সিনেমায় তিনি একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেন। ‘ইয়ে মায়া চিসাভে’ সিনেমাতেই মূল নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। যেটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। সেই হিসেবে এই সিনেমাটিকেই সামান্থার ডেব্যু সিনেমা বলা চলে।

· সামান্থা প্রভু প্রথম বিয়ে করেছিলেন অভিনেতা নাগা চৈতন্যকে। তাঁদের বিয়ে হয়েছিল ২০১৭ সালে।

২০২১ সালে তাঁদের মধ্যে ডিভোর্স হয়।

· সামান্থা নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২১-এ নাগা চৈতন্যের সঙ্গে তাঁর বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন। বিবাহ বিচ্ছেদের পরবর্তী সময়গুলি ছিল তাঁর জীবনের সবচেয়ে কষ্টকর দিন।

২০২২ সালের অক্টোবরে সামান্থা প্রভু জানান যে, তিনি বিরল অটোইমিউন রোগ মায়োসাইটিসে আক্রান্ত

তখন তিনি শ্যুটিং করছিলেন খুশি সিনেমার, কিন্তু এই বিরল রোগের কারণে এরপর একটি দীর্ঘ বিরতি নিয়েছিলেন।

সামান্থা স্বীকার করেছিলেন, সেই সময়ে খুব কষ্টের মধ্যে কাটাতে হচ্ছিল তাঁকে। শারীরিক ও মানসিকভাবে যুদ্ধ চলছিল, সবকিছুই বিধ্বস্ত হয়ে গিয়েছে বা শেষ হয়েছে বলে মনে হচ্ছিল।

মায়োসাইটিসে অসুখে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাই ভুল করে নিজের সুস্থ পেশিগুলিকে আক্রমণ করতে থাকে। ফলে পেশিতে প্রদাহ, ব্যথা আর ধীরে ধীরে প্রচণ্ড দুর্বলতা দেখা দেয় শরীরে।

২০২৫ সালের ১ ডিসেম্বর, সামান্থা গোপনে (private ceremony) বিবাহ করেছেন ফ্যামিলি ম্যান খ্যাত পরিচালক রাজ নিদিমোরু’র সঙ্গে। তাঁদের বিয়ে হয়েছে কোয়েম্বাটুরে ইশা যোগা সেন্টারে। উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি।

সামান্থাকে শেষ দেখা গিয়েছে ‘শুভম’ সিনেমাতে, যেটি মুক্তি পায় চলতি বছরের ৯ মে। এই ছবিটি সামান্থা প্রযোজনা করেছেন এবং এতে তিনি অভিনয়ও করেছিলেন।