



প্রেম প্রণয়ে অপ্রত্যাশিত বাধায় চিন্তা বৃদ্ধি। সম্পত্তিগত বিষয়ে পুরানো শরিকি মতবিরোধ মিটতে পারে। আর্থিক উন্নতির যোগ।

একাধিক সূত্র থেকে অর্থাগম ও ভূসম্পত্তি ক্রয়ের পরিকল্পনা। ব্যবসায় লাভ বৃদ্ধি। বিজ্ঞান শাস্ত্রের অধ্যয়ন ও অধ্যাপনায় শুভ।

দুপুর থেকে হঠাৎ স্বাস্থ্য সমস্যায় বিব্রতবোধ ও চিন্তা। বৃত্তিমূলক শিক্ষায় সাফল্যের যোগ। কর্মভাগ্য শুভ।

পারিপার্শ্বিক কারণে মানসিক চাঞ্চল্য। অর্থ ও কর্মে কোনো সুখবর প্রাপ্তির যোগ । বিদ্যায় অগ্রগতি।

দাম্পত্য অশান্তি ও মনঃকষ্ট। উচ্চশিক্ষায় শুভ। কাজকর্ম ও অর্থক্ষেত্রে দুপুর থেকে উন্নতি। অর্থ ভাগ্য শুভ।

গৃহ সদস্যদের পারস্পরিক মতান্তর ও কলহের আশঙ্কা। কর্মক্ষেত্রে চাপ কমাবাড়ায় চিন্তা। স্বাস্থ্য মোটামুটি।

কর্মক্ষেত্রে নিজ আচরণে শত্রু বৃদ্ধি পাবে। ব্যবসায় উন্নতি। শরীর মোটামুটি থাকবে। অর্থাগম যোগ।

কর্মোন্নতি ও পদোন্নতির সম্ভাবনা। ব্যবসায় সমস্যা বাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ শুভ।

বিজ্ঞান গবেষণায় বড়ো সাফল্য ও সুনাম। উচ্চপদস্থ আধিকারিকদের কর্মে শুভ। আর্থিক উন্নতির যোগ।

কারণে অকারণে মানসিক চঞ্চল্য। ব্যবসা ও পেশায় কমবেশি শুভ। বিদ্যাস্থান অনুকূল। অর্থাগম হবে।

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তি ও সঞ্চয় যোগ। কাজকর্মে উন্নতি। পারিবারিক ও বিদ্যাস্থান শুভ।

দাম্পত্য ও বন্ধু ক্ষেত্রে বিবাদ অশান্তি ও মনঃকষ্ট। পেশাদারি কর্মে শুভ। উপার্জন যোগ অনুকূল।