


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৭৬৭টি ওষুধের দাম বাড়ল। দেশের পাইকারি ব্যবসা নিয়ন্ত্রিত হয় যে সূচকের উপর ভিত্তি করে, সেই হোলসেল প্রাইস ইনডেক্সে (ডব্লুপিআই) পরিবর্তন হওয়ায় এই দাম বৃদ্ধি, এমনই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার পরিবর্তন হয়েছে ০.৬৪ শতাংশ। ফলে সর্বোচ্চ খুচরো মূল্যও এই পরিমাণে বৃদ্ধি পাবে। তালিকায় সুগার, প্রেশার, ব্যথা, অ্যান্টিবায়োটিক, জ্বর কমানোসহ নানা ওষুধ রয়েছে। ওষুধ ব্যবসায়ীদের একাংশ জানান, ন্যাশনাল লিস্ট অব ইসেনশিয়াল মেডিসিনের তালিকাভুক্ত নির্দিষ্ট মাত্রার এসব ওষুধের ৫০ শতাংশ বাজারে পাওয়াই যায় না। চিকিৎসকদের একাংশ প্রেসক্রিপশনেও এগুলি লেখেন না।