


নয়াদিল্লি: নির্বাচক প্রধান অজিত আগরকরের উপর আস্থা বজায় রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ল তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ। রবিবার বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘অজিত আগরকরের সময়কালে ভারতীয় দলে অনেক পরিবর্তন ঘটেছে। বেশ কিছু কঠিন সিদ্ধান্ত সাহসীকতার সঙ্গে নিয়েছেন তিনি। তাই আরও এক বছর তাঁর উপর আস্থা রাখা হয়েছে।’