


করাচি: পাক ক্রিকেটার নাসিম শাহের বাড়িতে হামলা! সোমবার ভোররাতে নাসিমের লোয়ার দিরের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। কিছুক্ষণ গুলি চালানোর পর চম্পট দেয় তারা। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। হামলার কারণ স্পষ্ট নয়। অভিযুক্তদের দ্রুত হেপাজতে নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। বর্তমানে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। মঙ্গলবার ছিল প্রথম ম্যাচ। সিরিজে শাহিন আফ্রিদির দলে রয়েছেন নাসিম। জানা গিয়েছে, হামলার পরেও বাড়ি ফিরছেন না তিনি।