


জুরিখ: বিশ্বকাপের আগেই সুখবর ফ্রান্স শিবিরে। ফিফা ফ্রেন্ডলিতে ব্রাজিল ও কলম্বিয়াকে হারানোর সুবাদে র্যাংকিংয়ের শীর্ষে উঠে এল দিদিয়ের দেশঁ-ব্রিগেড। বুধবার প্রকাশিত ক্রমতালিকায় দু’ধাপ উন্নতি করেন এমবাপেরা। তার জেরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে নামল যথাক্রমে স্পেন ও আর্জেন্তিনা। উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে শেষবার শীর্ষে ছিল ফ্রান্স। প্রায় আট বছর পর ফের সিংহাসন পুনরুদ্ধার করল দেশঁ ব্রিগেড। এছাড়া একধাপ উন্নতি করে পাঁচে উঠল পর্তুগাল। মঙ্গলবার আমেরিকাকে ২-০ গোলে হারায় তারা। তবে ফ্রান্সের কাছে হারের জেরে ষষ্ঠ স্থানে নামল ব্রাজিল। এছাড়া প্রথম দশে জায়গা ধরে রেখেছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি। এদিকে, এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংকে হারানোর সুবাদে ফিফা র্যাংকিংয়ে উন্নতি করল ভারত। পাঁচ ধাপ উঠে বর্তমানে ১৩৬ নম্বরে রয়েছে খালিদ জামিলের ছেলেরা।