


ওটিটি মাধ্যমে ফিরছেন অভিনেতা নাগা চৈতন্য। এর আগে ‘ধুতা’ সিরিজে কাজ করেছিলেন তিনি। থ্রিলার ঘরানার এই সিরিজে প্রশংসিত হয়েছিল তাঁর কাজ। ফের একটি ওটিটি প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পরিচালক দেবা কাট্টার পরিচালনায় এই সিরিজে কাজ করবেন তিনি। কেবল পরিচালক হিসেবেই নন, দেবা নিজের দক্ষতা প্রমাণ করেছেন চিত্রনাট্যকার হিসেবেও। বর্তমানে এস এস রাজামৌলির একটি ছবির জন্য চিত্রনাট্য লিখছেন তিনি। দেবা পরিচালিত সিরিজের নাম ‘মায়াসভা’। প্রথম সিজনের দৈর্ঘ্য হবে প্রায় ৪০০ মিনিট। সিরিজের শ্যুটিং প্রায় শেষের পথে। চলতি বছর শেষের দিকে সেটির প্রিমিয়ার হবে বলে খবর। শীঘ্রই পলিটিক্যাল ক্রাইম ড্রামা ঘরানার সিরিজের ঘোষণা হতে পারে বলে খবর।