


গুয়াহাটি: স্লো ওভার রেটের জেরে দ্বিতীয়বার জরিমানার কবলে রাজস্থান রয়্যালস। প্রথম তিন ম্যাচে গোলাপি-ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছিলেন রিয়ান পরাগ। তখন তাঁকে স্লো ওভার রেটের কারণে ১২ লক্ষ টাকা জরিমানা গুণতে হয়েছিল। আর বুধবার একই ভুলে ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে দিতে হচ্ছে ২৪ লক্ষ টাকা। এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শৃঙ্খলাবিধি ২.২২ ভাঙায় শাস্তির মুখে পড়েছেন সঞ্জু স্যামসন।’ উল্লেখ্য, চলতি আইপিএলে পঞ্চম অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের কারণে জারিমানা হল সঞ্জুর।