


দোহা: মধ্যপ্রাচ্যে সংঘর্ষের প্রেক্ষিতে এবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে স্থগিত রাখল কাতার এনার্জি। সংস্থাটি জানিয়েছে জানিয়েছে, রাস লাফোন ও মেসাইদ শিল্প শহরে ‘সামরিক হামলা’র জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সোমবার কাতারে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এরই একটি পড়ে মেসাইদের এক বিদ্যুৎ কেন্দ্রের জলাধারে। অন্যটির লক্ষ্য ছিল রাস লাফোনে অবস্থিত কাতার এনার্জির কেন্দ্র। তবে হতাহতের কোনও খবর মেলেনি। এর আগেও কাতারের দোহা বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তেল উৎপাদন বন্ধ রয়েছে ইরাকি কুর্দিস্থানের একাধিক তৈলক্ষেত্রে। পাশাপাশি ইজরায়েলের একাধিক গ্যাস উত্তোলন ক্ষেত্রেও একই কারণে উৎপাদন বন্ধ রয়েছে।