


মস্কো: বিশ্বের সবথেকে শক্তিশালী ও ঘাতক পারমাণবিক অস্ত্র ‘পোসাইডন’ তৈরি করেছে রাশিয়া। কিছুদিন আগেই একথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার সেই ঘাতক হাতিয়ার যুক্ত নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করল তারা। নাম ‘খবারভস্ক’। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ এটির উদ্বোধন করেন গ্রিক পুরাণে সমুদ্র, ঝড় ও ভূমিকম্পের দেবতা ছিলেন পোসাইডন। তাঁর নামেই এই পারমাণবিক হাতিয়ার তৈরি করেছে রাশিয়া। ‘ডুমসডে মিসাইল’ নামেও এটিও পরিচিত। এই অস্ত্র জলের তলায় নিঃসাড়ে শত্রুকে খতম করতে সক্ষম।