


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে ক্যান্সার ওয়ার্ড চালু হল। ক্যান্সারজয়ী একদল মানুষের হাত দিয়েই ওই নতুন ইউনিটের উদ্বোধন হয়। যদিও ওই হাসপাতালে ক্যান্সার চিকিৎসা বহুদিন ধরেই চলছে। কিন্তু পৃথক আকারে বিশেষ ইউনিট প্রথম চালু করা হল। মূলত, রেডিয়েশান থেরাপির প্রয়োজনেই ওই ইউনিট চালু করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালন সমিতির সম্পাদক ডা. অনিল সাহা।