


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেমি-ফাইনালের মহারণ শুরু হতে তখনও মিনিট পনেরো বাকি। বিশ্বকাপ ট্রফি হাতে ইডেনে প্রবেশ করলেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন ভারত অধিনায়ক তথা সিএবি প্রেসিডেন্টকে দেখা মাত্রই উল্লাসে ফেটে পড়ল ইডেনের গ্যালারি। সৌরভও হাসিমুখে অভিবাদন গ্রহণ করলেন অনুরাগীদের। ইডেনে বুধবার বিশ্বকাপের শেষ ম্যাচ ছিল। তাই সেমি-ফাইনাল দেখতে প্রায় ৪০ হাজার দর্শক মাঠ ভরিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার পোলক ইডেনে ঘণ্টা বাজিয়ে সেমি-ফাইনালের সূচনা করেন।