


নয়াদিল্লি: আচমকাই জল্পনার কেন্দ্রে রবিচন্দ্রন অশ্বিনের একটি পোস্ট। বলিউড অভিনেত্রী সানি লিওনির ছবি পোস্ট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একইসঙ্গে তিনি একটি রাস্তার ছবিও দিয়েছেন। দুটো ছবির এই কোলাজ নিয়ে চর্চা তুঙ্গে। ক্রমশ প্রকাশ পায় যে, তামিলনাডুর অলরাউন্ডার সানি সান্ধুর কথা বোঝাতে চেয়েছেন অশ্বিন। সেজন্যই বাঁদিকে রয়েছে সানি লিওনির ছবি। আর ডানদিকে রাস্তাটা চেন্নাইয়ের সাধু স্ট্রিট। এভাবেই ‘সানি সাধু’র প্রশংসা করেছেন অ্যাশ। প্রশংসার কারণ হল, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাঁর মাত্র ৯ বলে ৩০ রানের ইনিংস। আমেদাবাদে ওই ম্যাচে শেষ চার ওভারে তামিলনাডুর দরকার ছিল ৪০ রান। সাধুর দাপটেই জিতে যায় তারা।