


বিহারের জেহানাবাদ জেলার গোরক্ষিণী এলাকায় একটি বাড়ির ভিতরে অবৈধভাবে মদ ও আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার ওসি-র নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয় এবং দ্রুত অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধভাবে মজুত রাখা মদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেপ্তার করা হয়।