


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওভারড্রাফ্ট অ্যাকাউন্ট থেকে গায়েব ৩২ লক্ষ টাকা। হরিদেবপুরে সাইবার প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত ব্যাংককর্মী। তাঁর নাম আশিসকুমার দত্ত (৭০)। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মী ছিলেন। ১০ বছর আগে তিনি অবসর নেন। তাঁর অভিযোগ, গত ২৫ জুলাই ওই অ্যাকাউন্ট থেকে মোট ৩২ লক্ষ টাকা গায়েব হয়ে যায়। তাঁর অনুমান, অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এনিয়ে ইতিমধ্যেই হরিদেবপুর থানা ও সাউথ ওয়েস্ট ডিভিশনের সাইবার সেলে লিখিত অভিযোগ করেছেন আশিসবাবু। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।