


মুর্শিদাবাদের ধুলিয়ানে কালবৈশাখীর তাণ্ডব। সেই সময় গঙ্গায় নৌকা পারাপারের সময় ভয়াবহ বজ্রপাতে প্রাণ হারালেন ৪ জন যাত্রী। জখম হয়েছেন আরও ১০ জন। আজ, মঙ্গলবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার সীমান্তবর্তী গঙ্গা বক্ষে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পারের ফেরিঘাটেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নেমে এসেছে শোকের ছায়া।