


উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া, ইউরোপ জুড়ে বহু শরণার্থী ও বাস্তুহারা মানুষ সমস্যায় পড়েছেন। এবার তাঁদের সাহায্যে হাত বাড়ালেন অভিনেতা আলি ফজল। একটি অলাভজনক সংস্থার প্রচারের মুখ হয়ে উঠেছেন আলি। সেই সূত্রেই শরণার্থীদের সাহায্যে এগিয়ে এসেছেন অভিনেতা। আশ্রয়, খাদ্য, স্বাস্থ্য পরিষেবা, আইনি সহায়তা, শিক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য করছেন আলি। যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে পালিয়ে আসা বহু শরণার্থীরা আশ্রয় নিয়েছেন মিশরে। সম্প্রতি তাঁদের সঙ্গে দেখা করেন আলি। কথা বলেছেন মহিলা ও শিশুদের সঙ্গে।