


ওয়াশিংটন: বিশ্বকাপ ফুটবল শুরু ১২ জুন। এবারের বিশ্বকাপের আয়োজক আমেরিকা, মেক্সিকো ও কানাডা। সূচি অনুযায়ী, গ্রুপ লিগে ইরানের সব ম্যাচের ভেনুই আমেরিকা। কিন্তু কোনোমতেই ট্রাম্পের দেশে খেলতে নারাজ ইরান। তারা কি বিশ্বকাপে অংশ নেবে? ধোঁয়াশা অব্যাহত। এরইমধ্যে ইরান নিয়ে মুখ খুলে বিতর্ক আরও বাড়িয়েছে আমেরিকা। বিদেশ সচিব মার্কো রুবেয়ো বলেছেন, ‘ইরান ফুটবলারদের স্বাগত। কিন্তু ইসলামিক রেভলিউশনারি গার্ডের কেউ থাকতে পারবেন না। আমেরিকার দরজা তাদের জন্য বন্ধ।’ উল্লেখ্য, আইআরজিসিকে ইতিমধ্যেই সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা।