


আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার নিন্দা করলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, ‘অবিলম্বে দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আড়কাঠিকে খুঁজে বের করতে হবে।’ তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গত ছয় মাসে রাজ্যেজুড়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, তা কঠোর হাতে দমন করুন। নাহলে এই দুষ্কৃতীরাই আগামীদিনে আপনাদের ক্ষতি করবে।’