


প্যারিস: শিক্ষাক্ষেত্রে বরাদ্দে কাটছাঁট করা হয়েছে। জীবনযাত্রার খরচও বাড়ছে। এসবের বিরোধিতা করে সরকার বিরোধী বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি ফ্রান্সে। প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষ প্রতিবাদীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পালটা বাহিনীর দিকে ধেয়ে আসে ইট-পাটকেল। প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যত্রও একই চিত্র ধরা পড়েছে। সারা দেশজুড়ে চার লক্ষাধিক প্রতিবাদকারী পথে নামে বলে সরকার সূত্রে জানা গিয়েছে। শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ হয় রাজধানীতে। সেখানে প্রায় এক লক্ষ ১০ হাজার মানুষ মিছিলে অংশ নেন। প্রথমে মিছিল শান্ত থাকলেও শেষের দিকে পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, সারা দেশে প্রায় এক লক্ষ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।