


চাকরি দুর্নীতি কাণ্ডে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গড়বেতা আদালতে তোলা হল। বিচারক জামিনের আবেদন খারিজ করে সুমিতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। চাকরি দুর্নীতি কাণ্ডে গড়বেতা থানা তাঁকে শোন অ্যারেস্ট করেছিল। এরপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ। সাতদিন পুলিশ হেফাজতে থাকার পর এদিন তাঁকে আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া চলছে।