


গত বছর জানুয়ারিতে নিজের বাসভবনে আক্রান্ত হন বলিউড অভিনেতা সইফ আলি খান। তাঁকে ছুরি দিয়ে কোপায় হামলাকারী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশিকে। শুরু হয় বিচার প্রক্রিয়া। সূত্রের খবর, মহম্মদ শরিফুল ইসলাম নামে ধৃত ব্যক্তি মুম্বইয়ের আদালতে নিজের দোষ কবুল করতে চেয়ে আবেদন করেছে। এই বিষয়ে সরকারি আইনজীবীর বক্তব্য জানতে চেয়েছে আদালত।