


গ্রেপ্তার আরো একটি তৃণমূল নেতা। শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলামকে গ্রেপ্তার করল বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজয়গঞ্জ বাজারে যে খুন হয়েছিল সেই ঘটনায় শওকত মোল্লা ঘনিষ্ঠ ভাঙ্গড় দুই ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামকে বহরমপুর থেকে গ্রেফতার করল পুলিশ। কয়েকদিন আগেই পাকাপোল বাজারে তোলাবাজি এবং দাদাগিরির অভিযোগে খয়রুল কে ডিম ছুড়ে মেরেছিল আইএসএফ কর্মী সমর্থকরা।