


কেন্দ্রীয় পাট ও তন্তু অনুসন্ধান সংস্থায় ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীর গাড়ি লক্ষ্য করে গো ব্যাক স্লোগান স্থানীয় বিজেপি কর্মীদের। হাতে পোস্টার নিয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। গাড়িতে ছিলেন বিধায়ক। তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। তবে তিনি গাড়ি থেকে নামেন নি। পরে তিনি বলেন, ‘আমরা হাইকোর্টে কাজ ছিল বলে আমি চলে গিয়েছি। কেস থাকায় গাড়ি দাঁড় করায়নি। তবে বিষয়টি পুলিশ কমিশনার এবং পার্টির শীর্ষস্থানীয় নেতৃত্ব কে জানিয়েছি’।