


টরন্টো, ১৩ জুন: অসংখ্য সুযোগ নষ্ট। আজ, শনিবার গ্রুপ বি-এর প্রথম ম্যাচে ঘরের মাঠে বসনিয়ার বিরুদ্ধে ড্র করল কানাডা। ২১ মিনিটে লুকিচের করা গোলে প্রথমে এগিয়ে যায় বসনিয়া। এর পরে একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় কানাডা। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে সমতা ফেরান কানাডার লারিন। ড্রয়ের ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশকে। বসনিয়ার তিন ও কানাডার দুই খেলোয়ার হলুদ কার্ড দেখেছেন।