


আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়া হাওয়া।