কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বিস্তারিত পড়ুন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১১
আগামী কয়েক ঘণ্টার মধ্যে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়া হাওয়া।