


দেবীপক্ষের সূচনায় উৎসবের মেজাজে বাংলা। গোটা ইডেন গার্ডেন্স সাজিয়ে তোলা হয়েছে এলইডি স্ক্রিনে। মাঠের মাঝেই রয়েছে বিশাল আকারের দুটি শঙ্খ এবং একটি ধুনুচি। মাঝে রয়েছে একটি বিরাট আলপনা। এরই চার পাশে তিন হাজার ঢাক এবং এক হাজার খোল মৃদঙ্গ বাজাবেন শিল্পীরা। মঞ্চে উপস্থিত তাসলিমা নাসরিন ও মিঠুন চক্রবর্তী।