


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের কর্ণসুবর্ণে ট্রেন ও পুলকারের ধাক্কায় মৃত পাঁচজনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোবিন্দপুর গ্রামে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন পরিবারের সদস্যদের হাতে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দিলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে বহরমপুর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে বরণ করেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তারপর মুখ্যমন্ত্রী গাড়িতে করে দুর্ঘটনাস্থল হয়ে মৃত পড়ুয়াদের গ্রামে আসেন। সেখানেই একটি বাড়ির উঠোনে মঞ্চ তৈরি করা হয়। এখানে হাজির ছিলেন জেলাশাসক আর অর্জুন, পুলিশ সুপার সচিন মক্কার, বেলডাঙার বিধায়ক ভরত কুমার ঝাওর প্রমুখ।
মুখ্যমন্ত্রী হতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। তিনি মঞ্চে ওঠার আগেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আবেগ তাড়িত হয়ে পড়েন।