


রিয়াধ: সৌদি আরবে শাপমোচন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বৃহস্পতিবার ঘরের মাঠে ডামাককে ৪-১ গোলে হারিয়ে ৭ বছর পর লিগ ঘরে তুলল আল নাসের। ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্টে অভিযান শেষ করল জর্জ হেসাসের ছেলেরা। দু’পয়েন্ট কম নিয়ে রানার্স-আপে সন্তুষ্ট থাকতে হল আল হিলালকে। খেতাব নিশ্চিতের ম্যাচে জোড়া গোলে নায়ক সিআরসেভেন। এছাড়া আল নাসেরের হয়ে জাল কাঁপান সাদিও মানে ও কিংসলে কোম্যান। ম্যাচের শেষ বাঁশি বাজতেই চোখে জল সিআরসেভেনের। তবে এই কান্না আনন্দের। উল্লেখ্য, ২০২৩ সালে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পা রেখেছিলেন পর্তুগিজ মহাতারকা। তবে গত দু’বার মেজর টুর্নামেন্টে ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি তাঁর কপালে। চলতি মরশুমেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের।