


ভারতের সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রসারের উদ্দেশ্যে হিন্দুস্থান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি, ইটার্নাল সাউন্ডস-এর সহযোগিতায় ও সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের সহায়তায় আয়োজিত হচ্ছে ‘কলকাতা ট্র্যাডিশন ফেস্টিভ্যাল ২০২৬’। তিন দিনব্যাপী এই বিশেষ সাংস্কৃতিক উৎসব আগামী ২ থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ভারত সংস্কৃতি যাত্রার একটি উদ্যোগ হিসাবে আয়োজিত এই উৎসবের লক্ষ্য হল ভারতের সমৃদ্ধ শাস্ত্রীয় সংগীত, নৃত্য, বাদ্যযন্ত্র এবং বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকলাকে একই মঞ্চে তুলে ধরা। দেশের বিভিন্ন প্রান্তের একাধিক বিশিষ্ট শিল্পী তাঁদের পরিবেশনা উপস্থাপন করবেন। পদ্মভূষণ বেগম পারভিন সুলতানা, পদ্মভূষণ পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, পদ্মশ্রী অনুপ জলোটা, পণ্ডিত এল শংকর, পদ্মশ্রী শিবমণি, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত গোবিন্দ বোস, লোপামুদ্রা মিত্র, গুরু গজেন্দ্র পাণ্ডা, পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার সহ আরও বহু শিল্পী এই মঞ্চে পারফর্ম করবেন।