


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার অপরাধের মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি এবং সম্মিলিত পদক্ষেপ জোরদার করার লক্ষ্যে আরবিআইয়ের সঙ্গে বৈঠক করল কলকাতা পুলিশ। বুধবার লালবাজারে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা ও অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধদমন) কুণাল আগরওয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিনিধি এবং দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কর্মকর্তারাও অংশ নেন বৈঠকে। সেখানে সাইবার জালিয়াতি, অনলাইন ব্যাংকিং প্রতারণা, ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত জালিয়াতি এবং সাইবার অপরাধীদের নিত্যনতুন কর্মপদ্ধতি বা ‘মোডাস অপারেন্ডি’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।