


ইস্তানবুল: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের উত্তর-পশ্চিমের বালিকেসির প্রদেশ। কম্পনের জেরে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ধ্বংসস্তূপের ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে মৃত্যুর কোনও খবর মেলেনি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিন্দিরগি জেলা। স্থানীয় মেয়র জানিয়েছেন, ধসে যাওয়া একটি বাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। নিকটবর্তী গোলকুক গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক হয়েছে, যার মধ্যে একটির মাত্রা ছিল ৪.৬। ইস্তানবুল, ইজমিরের মতো গুরুত্বপূর্ণ শহরেও কম্পন অনুভূত হয়েছে।