


আজ ভোট প্রচার শেষ। মমতা, অভিষেকের ঠাসা কর্মসূচি। বুধবার ভোটের আগে কাল তথা মঙ্গলবার তৃণমূলের শেষ মুহূর্তের প্রস্তুতি। বেলা ১১টার সময় ১৪২টি কেন্দ্রের তৃণমূলের বুথ লেভেল এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। দলের নির্দেশে ও মমতা-অভিষেকের গাইডলাইন পৌঁছে দিতে কাল ভার্চুয়াল বৈঠক করবেন অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য।