


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ফের মাঠে নামছে ইস্ট বেঙ্গল। কিশোর ভারতী স্টেডিয়ামে রেস্টি, সুলঞ্জনাদের সামনে দক্ষিণ কোরিয়ার হনচিওন কেএসপিও। প্রথম ম্যাচে ভিয়েতনামের হো চি মিন সিটিকে বশ মানিয়েছে লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। কোরিয়ানদের বশ মানাতে পারলে পরের রাউন্ডের দিকে এক পা বাড়িয়ে ফেলবে অ্যান্ড্রুজের দল। অন্যদিকে, উত্তর কোরিয়ার এপ্রিল ২৫ স্পোর্টস ক্লাব প্রথম ম্যাচে পরাস্ত করেছে হনচিওনকে। তাদের কাছেও এই ম্যাচ টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। এদিন ঘরের মাঠে প্রস্তুতি সারল অ্যান্ড্রুজ ব্রিগেড। স্ট্রাইকার ফাজিলা দুরন্ত ফর্মে। সবমিলিয়ে কঠিন চ্যালেঞ্জ টপকাতে মরিয়া ইস্ট বেঙ্গলের মহিলা দল।
ম্যাচ শুরু রাত ৮টায়।
সম্প্রচার ফ্যান কোডে