


কলকাতা, ৩ নভেম্বর: ধনতেরসের আগে দাম বাড়ল সোনার। আজ, মঙ্গলবার কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৩০০ টাকা। তবে বড় পতন রুপোর দরে। দাম কমেছে কিলোগ্রামে ৪ হাজার ৮০০ টাকার বেশি।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তালিকা অনুযায়ী শহর কলকাতায় আজ পাকা সোনা বাটের দাম (১০ গ্রাম) ১ লক্ষ ৩৮ হাজার ২৫০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা। গতকাল পাকা সোনার বাটে (খুচরো) দাম ছিল ১ লক্ষ ৩৮ হাজার ৬৫০ হাজার টাকা। আজ সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ হাজার টাকায়। এর পাশাপাশি বেড়েছে হলমার্ক সোনার দামও। ২ নভেম্বর ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার (৯১৬) দাম ছিল ১ লক্ষ ৩১ হাজার ৮০০ টাকা। সেই দাম আজ বেড়ে হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১০০ টাকা।
তবে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান রেট অনুযায়ী রুপোর দামে বড় পতন ঘটেছে। গতকাল রূপোর বাট এবং রূপো খুচরোর প্রতি কেজি দাম ছিল যথাক্রমে ১ লক্ষ ৮৩ হাজার ৩৫০ এবং ১ লক্ষ ৮৩ হাজার ৪৫০ টাকা। আজ তা কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ লক্ষ ৭৮ হাজার ৫৫০ টাকা এবং১ লক্ষ ৭৮ হাজার ৬৫০ টাকা।