


আটলান্টা, ১ জুলাই: ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও হার না মানা মনোভাবে লক্ষ্যভেদ ইংল্যান্ডের। কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে তারা পৌঁছে গেল বিশ্বকাপের শেষ ষোলোয়। ইংরেজদের এদিনের জয়ের নায়ক অবশ্যই হ্যারি কেন। জোড়া গোল করেন তিনি। আগামী ৬ জুলাই মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড।
ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খায় ইংল্যান্ড। ৭ মিনিটে গোল করে কঙ্গোকে এগিয়ে দেন ব্রায়ান সিপেঙ্গা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৫ মিনিটে গোলে করে সমতা ফেরান কেন। একেবারে শেষ মুহূর্তে ৮৬ মিনিটে জয়সূচক গোল করেন তিনি।
জোড়া গোলের সঙ্গে সঙ্গে পেলেকে ছাপিয়ে গেলেন কেন। বিশ্বকাপে পেলের গোলসংখ্যায় ১২। ইংরেজ দলের অধিনায়কের গোল ১৩টি। শুধু তাই নয়, এবারের বিশ্বকাপে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। আর্লিং হলান্ডের মতো তাঁর গোলও পাঁচটি। তালিকায় যৌথভাবে শীর্ষ লিওনেল মেসি ও এমবাপ্পে। এখনও পর্যন্ত ছ’টি করে গোল করেছেন তাঁরা।