


নাগেরবাজার মোড় লাগোয়া যশোর রোডের বাবুতলা মোড়ে সিইএসসির ট্রান্সফর্মারে আগুন লেগেছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। যশোর রোডে যান চলাচল বন্ধ। দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। দক্ষিণ দমদম পুরসভা লাগোয়া সিইএসসির আরও একটি ট্রান্সফর্মারে আগুন লাগলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা হয়।