


তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একগুচ্ছ অভিযোগে দমদমের প্রাক্তন ভাইস চেয়ারম্যান বরুন নট্ট সহ তার দুই সাগরেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল দমদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বরুন নট্ট ছাড়াও ধৃতরা হলেন নয়নাশিষ দাস ওরফে জনি ও সুমন্ত ঘোষ ওরফে লাল্টু। ধৃতদের আজ ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাকপুর আদালতে তোলা হবে।