


বর্ধমান ও তালিত স্টেশনের মধ্যে রেললাইন রক্ষণাবেক্ষণের জন্য আগামী শনিবার মধ্যরাত থেকে (অর্থাৎ ১৩ সেপ্টেম্বর) টানা তিন ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ফলে রাত ২টো ৫ মিনিট থেকে ভোট ৫টা ৫ পর্যন্ত ওই নির্দিষ্ট লাইনে ট্রেন চলাচল করবে না। যে কারণে ওই বাতিল করা হয়েছে বর্ধমান ও আসানসোলের মধ্যে চলাচলকারী দু’জোড়া লোকাল ট্রেন। এমনই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। বাতিল ট্রেনগুলি হল:
বর্ধমান থেকে: ৬৩৫০৫ এবং ৬৩৫০৭
আসানসোল থেকে: ৬৩৫০০ এবং ৬৩৫১২