


সংবাদদাতা, রঘুনাথপুর: জমি দখল, তোলাবাজির অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি কিরীটী আচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগির ভিত্তিতে শনিবার রাতে তাকে বাড়ি থেকে পাড়া থানার পুলিশ জমি জবরদখল ও তোলাবাজি সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগে গ্রেপ্তার করে। আজ, রবিবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। এদিন বিচারক তাকে চার দিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ প্রায় এক দশক ধরে কিরীটি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন। দলে পদে থাকার সময় থেকে তার বিরুদ্ধে জমি জবরদখল ও তোলাবাজির একাধিক অভিযোগ উঠেছিল। শেষমেশ পাড়া থানায় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে তাকে।
এদিন আদালতে দাড়িয়ে কিরীটি বলেন, 'পাড়াতে বিজেপির রাজ্য নেতা রয়েছে। তাকে দলের নাম কামাতে হবে।তাই আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে'।