


জার্মানি- ১ : ইকুয়েডর- ২
আইভরি কোস্ট- ২ : কুরাসাও- ০
নিউ ইয়র্ক: বিশ্বকাপে গ্রুপ ই-র শেষ ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বড়ো অঘটন ঘটাল ইকুয়েডর। বিজয়ী দলের হয়ে লক্ষ্যভেদ করেন নিলসন আঙ্গুলো ও গঞ্জালো প্লাটা। অথচ বৃহস্পতিবার ম্যাচের দু’মিনিটেই লেরয় সানের গোলে লিড নিয়েছিল জার্মানি। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইকুয়েডর। অবশ্য এই ম্যাচে হারলেও আগেই নক-আউটে পৌঁছেছিল জার্মানরা। এদিন তাদের হারিয়ে বেস্ট থার্ড ফিনিশার হিসেবে পরের রাউন্ডের দৌড়ে রইল ইকুয়েডর। ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে কুরাসাওয়ের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতে নক-আউটের টিকিট নিশ্চিত করল আইভরি কোস্ট। জোড়া গোলে জয়ের নায়ক নিকোলাস পেপে। ম্যাচের ৭ ও ৬৪ মিনিটে জাল কাঁপান তিনি।