


বসন্ত উৎসবকে কেন্দ্র করে আয়োজিত ‘রাঙিয়ে দিয়ে যাও’ অনুষ্ঠান এবার সিজন ৭-এ। সুলগ্না অ্যাকাডেমি ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হল এক মনোজ্ঞ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন সুলগ্না ভট্টাচার্য। নানা ঘরানার শিল্পী ও সৃজনশীল মানুষদের একত্র করে এই অনুষ্ঠান। এটিই ‘রাঙিয়ে দিয়ে যাও’-এর বৈশিষ্ট্য। অনুষ্ঠানে যুগল নৃত্য পরিবেশনায় ছিলেন সৌমেন কুণ্ডু ও তনিমা বর্ধন। তিথি দাস ও তাঁর দল ‘প্রভাকুঞ্জ’-এর পারফরম্যান্সও উপভোগ্য। একক নৃত্য পরিবেশনায় ছিলেন রূপসা পাকরাশি, এশা গোস্বামী, প্রকৃতি বসু। সুলগ্না অ্যাকাডেমি ট্রাস্টের শিক্ষার্থীদের বিশেষ প্রযোজনা ঋতুচক্র এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ। ঋতুর আবর্তন, পরিবর্তন ও তার চিরন্তন ধারাবাহিকতাকে কেন্দ্র করে এক মননশীল প্রযোজনা এটি। সমগ্র উপস্থাপনা উপভোগ করেন দর্শক।