পর্যটকদের জন্য সুখবর, সহজেই মিলবে নাথু লা এবং উত্তর সিকিমে যাওয়ার পারমিট
নাথু লা ও উত্তর সিকিমে বেড়াতে যেতে আর ঝক্কি নেই। চালু হচ্ছে এআই বেসড অনলাইন পারমিট সিস্টেম। বিস্তারিত পড়ুন।
৫ আগস্ট, ২০২৬ ১৯:২২
নাথু লা ও উত্তর সিকিমে বেড়াতে যেতে পারমিটের জন্য আর ঝক্কি পোহাতে হবে না পর্যটকদের। চালু হচ্ছে এআই বেসড সিঙ্গেল উইন্ডো অনলাইন পারমিট সিস্টেম। বুধবার এমনটাই জানিয়েছেন সিকিমের পর্যটন মন্ত্রী টি টি ভুটিয়া।