


মুম্বই, ৯ ফেব্রুয়ারি: টি-২০ বিশ্বকাপ শুরুর আগে বড়ো ধাক্কা খেয়েছিল ভারত। কারণ দলের ডানহাতী জোরে বোলার হর্ষিত রানা চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয়েছিল হর্ষিত রানাকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১ ওভার বল করেছিলেন তিনি। সেই ওভারে ১৬ রান দিয়ে চোট পান কেকেআরের তারকা বোলার। হাঁটুর চোটের জন্য মাঠ ছাড়তে হয় তাঁকে। হর্ষিত রানার পরিবর্তে বিশ্বকাপে ভারতীয় দলে ঢোকেন মহম্মদ সিরাজ।
হর্ষিতের শারীরিক অবস্থার খোঁজ করছিল সবাই। আজ, সোমবার সকালে তিনি নিজেই, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান অস্ত্রোপচার করতে হয়েছে। সেটি সফলও হয়েছে। তাঁর এখন লক্ষ পুনরায় ভালোবাসার জায়গা অর্থাৎ ক্রিকেটের মাঠে ফিরে যেতে চান। তাঁর এই পোস্টে দ্রুত দলে ফিরে আসার কথাও জানিয়েছেন তিনি। এই পোস্ট দেখে খুশি হর্ষিতের অনুরাগীরা।