

ভোরে হালকা শীতের আমেজ, বাতাসে শিউলি ফুলের গন্ধ, আকাশে পেঁজা তুলোর মতো মেঘেদের আনাগোনা জানান দেয় মা আসছেন। হাতে আর মাত্র কয়েকটাদিন, তারপরেই শুরু হয়ে যাবে বাংলার সবচেয়ে বড়ো উৎসব। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। কিন্তু, কলকাতার প্রথম দুর্গাপুজো কোথায় জানেন? সাবর্ণ রায়চৌধুরি বাড়ির দাবি নাকি তাঁদের বাড়িতেই চার সন্তান-সহ দেবী পুজিত হন সর্বপ্রথম। এখানে বাড়ির মেয়ে হিসাবেই পুজো করা হয় দেবী দুর্গাকে। তাঁদের পুজোয় রয়েছে এমন কিছু বিশেষ নিয়ম, যা কিনা অনন্য। আজও পুরানো দিনের সব নিয়ম মেনেই পুজো করা হয় তাঁদের বাড়ির মা দুর্গাকে। প্রতিমাতেও রয়েছে দারুণ বিশেষত্ব।
সবটা জানতে হলে দেখুন পুরো ভিডিও।